ত্রিপুরা
img

চন্ডিপুরে বিজেপির সাংস্কৃতিক সভা, ৩৬ ভোটারের যোগদান

আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ২ নং মাছমারা কেন্দ্রে বিজেপি প্রার্থী মঞ্জুরানী সরকারের সমর্থনে চন্ডিপুর এডিসি ভিলেজে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক ও সচেতনতামূলক অনুষ্ঠান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রার্থী মঞ্জুরানী সরকার, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা এবং স্থানীয় নেতৃত্বরা।সভা শেষে মন্ত্রী সান্তনা চাকমার হাত ধরে ১৩ পরিবারের মোট ৩৬ জন ভোটার সিপিআইএম ও আইপিএফটি ছেড়ে বিজেপিতে যোগদান করেন।মন্ত্রী বলেন, উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে মানুষ বিজেপির উপরই আস্থা রাখছেন। “সবকা সাথ, সবকা বিকাশ” নীতিতে অনুপ্রাণিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান তিনি। ভোটের আগে দলবদল আর প্রচারের জোর—মাছমারায় জমে উঠছে রাজনৈতিক লড়াই।