
ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির আগরতলা রিজিওনাল সেন্টারের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় ৩৯তম সমাবর্তন অনুষ্ঠান । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। এছাড়াও উপস্থিত ছিলেন IGNOU-র আঞ্চলিক কেন্দ্রের প্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।এদিন প্রায় ৭০০ জন ছাত্রছাত্রীর হাতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির সার্টিফিকেট তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, ওপেন ইউনিভার্সিটির মাধ্যমে বহু শিক্ষার্থী নিজেদের স্বপ্ন পূরণের সুযোগ পাচ্ছেন, যা শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশাই সকলের।