
আগামী ১২ এপ্রিল এডিসি নির্বাচনকে সামনে রেখে ঊনকোটি জেলার কুমারঘাটের মাছমারা কেন্দ্রে জোরকদমে প্রচার চালাচ্ছে কংগ্রেস।এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অর্জুন রায়ের সমর্থনে মাছমারা বাজারে অনুষ্ঠিত হয় এক নির্বাচনী সভা।সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা তথা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ দলের অন্যান্য নেতৃত্বরা।বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন বিজেপির বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানিয়ে বলেন, বর্তমান শাসনে সাধারণ মানুষের রোজগার ও ব্যবসায়িক অবস্থা চরম সংকটে।তিনি অভিযোগ করেন, মোদী সরকার দেশকে কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে এবং মানুষের দৃষ্টি ভিন্নখাতে ঘোরাতে ধর্মকে ব্যবহার করা হচ্ছে।সভায় উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও এডিসি নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। প্রচারের তীব্রতায় জমে উঠছে এডিসি নির্বাচন—এখন নজর ভোটের ফলাফলের দিকে।