
মঙ্গলবার ধলাই জেলার গন্ডাছড়া বাজারে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। আসন্ন ১২ এপ্রিলের এডিসি নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের জয় নিশ্চিত করতে ব্যবসায়ীদের সঙ্গে এই আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা মন্ত্রী Kishore Barman, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক Dipak Majumder সহ একাধিক নেতৃত্ব।এছাড়াও উপস্থিত ছিলেন রাইমাসরমা কেন্দ্রের প্রার্থী সমীর রঞ্জন ত্রিপুরা এবং গঙ্গানগর-গন্ডাছড়া কেন্দ্রের প্রার্থী ভূমিকা নন্দ রিয়াং।নেতৃত্বরা ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া শুনে আশ্বাস দেন এবং উন্নয়নের স্বার্থে বিজেপি প্রার্থীদের সমর্থন করার আহ্বান জানান। ভোটের আগে জনসংযোগে জোর—ব্যবসায়ীদের পাশে পেতে মরিয়া বিজেপি।