ত্রিপুরা
img

মথাকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, তেলিয়ামুড়ায় তোপ বিজেপির

তেলিয়ামুড়ার দুস্কি এলাকায় মহারাণীপুর-তেলিয়ামুড়া ও মান্ডাই-পুলিনপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে আয়োজিত জনসভায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা তিপ্রা মথার বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানান।তিনি বলেন, মথা একদিকে শান্তির কথা বললেও অন্যদিকে রাজনৈতিক সন্ত্রাস চালিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। এই ধরনের রাজনীতি মানুষ কখনও মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, জনসভায় যাওয়ার পথেও বাধা সৃষ্টি করা হয়েছে এবং গুলির ঘটনাও ঘটেছে।প্রধানমন্ত্রী Narendra Modi-র উদ্যোগে উত্তর-পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার কথা তুলে ধরে তিনি বলেন, কোনোভাবেই সেই শান্তি নষ্ট হতে দেওয়া হবে না।তিনি আরও বলেন, বিজেপির জয় নিশ্চিত—ভয় দেখিয়ে ভোট আদায় সম্ভব নয়, মানুষই শেষ কথা বলবে। নির্বাচনের আগে বাড়ছে রাজনৈতিক উত্তাপ—তোপ-প্রতিতোপে সরগরম ত্রিপুরা।