ত্রিপুরা
img

সুরক্ষিত শৈশব, উন্নত ভবিষ্যৎ: শিশু অধিকার নিয়ে সরব রাজধানী।

সুরক্ষিত শৈশব, উন্নত ভবিষ্যৎ: শিশু অধিকার নিয়ে সরব রাজধানী।শিশুদের অধিকার রক্ষা এবং তাদের বিকাশে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো রাজধানী আগরতলায়। আজ গোর্খাবস্তিস্থিত প্রজ্ঞা ভবনের ১ নম্বর হলে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (NCPCR) এবং রাজ্য প্রাথমিক শিক্ষা অধিকার দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত হলো একদিনের বিশেষ কনফারেন্স। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন NCPCR-এর প্রতিনিধি এবং শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। মূল আলোচ্য বিষয় ছিল শিশুদের আইনি সুরক্ষা, শিক্ষার অধিকার এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে শিশুরা যে সমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, তার মোকাবিলা করা।বিশেষজ্ঞরা মনে করছেন, তৃণমূল স্তরে শিশু অধিকার সুনিশ্চিত করতে শিক্ষা দপ্তর এবং সুরক্ষা কমিশনের এই মেলবন্ধন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কনফারেন্সে মূলত শিশুশ্রম রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষ জোর দেওয়া হয়।