
চৈত্র মাসের অষ্টমী তিথিতে পাপমুক্তির আশায় পবিত্র স্নান। আজ মহা অষ্টমী। চৈত্র মাসের এই পবিত্র তিথিতে আগরতলার প্রতাপগড় এলাকার হাওড়া নদীতে ঐতিহ্যবাহী অষ্টমী স্নানকে ঘিরে ভক্তদের মধ্যে দেখা গেল উৎসাহ ও ভক্তির আবহ। সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় জমেছে নদীর ঘাটে। চৈত্র মাসের মহা অষ্টমী তিথি। আর এই তিথিকে কেন্দ্র করে আগরতলার প্রতাপগড় এলাকার হাওড়া নদীতে দীর্ঘদিনের ঐতিহ্য অষ্টমী স্নান।ভক্তদের বিশ্বাস, এই পবিত্র দিনে হাওড়া নদীতে স্নান করলে পাপমুক্তি লাভ হয় এবং স্বর্গের পথ উন্মুক্ত হয়।সেই বিশ্বাসকে সামনে রেখে সকাল থেকেই পুণ্যার্থীরা পুণ্য স্নানের উদ্দেশ্যে নদীর ঘাটে ভিড় জমাতে শুরু করেন।অনেকেই স্নানের পাশাপাশি দান-ধ্যান ও পূজা অর্চনার মাধ্যমে নিজেদের পাপমুক্তির প্রার্থনা করেন।সামগ্রিকভাবে, মহা অষ্টমীর এই পুণ্যস্নানকে ঘিরে প্রতাপগড় এলাকায় তৈরি হয়েছে এক ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশ।