ত্রিপুরা
img

মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার উপস্থিতিতে ধলাইয়ে বিজেপির বিশাল র‍্যালি

বুধবার ধলাই জেলায় বিজেপির উদ্যোগে এক বিশাল র‍্যালির আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা নিজে উপস্থিত থেকে এডিসি ৫, ৬ এবং ৭ নম্বর কেন্দ্রের তিন প্রার্থীর সমর্থনে এই শক্তি প্রদর্শনে অংশ নেন।র‍্যালিতে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। স্লোগান, পতাকা ও ব্যানারে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরে ছৈলেৎটাসাব ডিভিশন অফিসে গিয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়।বিজেপির এই শক্তি প্রদর্শন ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। অন্যদিকে বিরোধী দলগুলিও নিজেদের সংগঠন জোরদার করতে তৎপর হয়ে উঠেছে, ফলে এই কেন্দ্রগুলিতে জমজমাট লড়াইয়ের আভাস মিলছে। সব মিলিয়ে মনোনয়ন পর্বের শেষ লগ্নে ধলাই জেলায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে, এখন নজর আসন্ন নির্বাচনের দিকে।

এই মুহূর্তে