
বিশ্বজুড়ে প্রতি বছর ২৪ মার্চ পালিত হয় World Tuberculosis Day। এই দিনটিকে সামনে রেখে সাব্রুম মহকুমা স্বাস্থ্য দপ্তর শুরু করেছে যক্ষা প্রতিরোধ ও সচেতনতার বিশেষ কর্মসূচি।
সোমবার সাব্রুম মহকুমা হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির সূচনা করা হয়।মহকুমা স্বাস্থ্য আধিকারিক নৃপেন্দ্র রিয়াং জানান, আগামী ২৪ মার্চ থেকে মহকুমা জুড়ে টানা ১০০ দিনের একটি নিবিড় সচেতনতা অভিযান চালানো হবে।পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে সাব্রুম মহকুমায় মোট ৪৭ জন রোগীর চিকিৎসা চলছে। এর মধ্যে দু’জন শহর এলাকার বাসিন্দা। স্বাস্থ্য দপ্তরের লক্ষ্য—সময়ের মধ্যে রোগ শনাক্ত করে সঠিক চিকিৎসার মাধ্যমে যক্ষা নির্মূলের পথে এগিয়ে যাওয়া।এদিকে চিকিৎসক সৌমিক হাজরা জানান, আগামীকাল নেতাজি পাড়া এলাকায় বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে মূল কর্মসূচি পালিত হবে।
সময়মতো চিকিৎসা করালে যক্ষা সম্পূর্ণ নিরাময়যোগ্য। তাই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোই এই অভিযানের প্রধান লক্ষ্য।