

Mar 23, 2026
পুলিশ তদন্তে নেমে রবিবার রাতে চারজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। এরই প্রতিবাদে সোমবার সকাল সাড়ে নয়টা নাগাদ খিলপাড়া এলাকায় রাস্তা অবরোধে বসেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রাধাকিশোরপুর থানার ওসি সঞ্জীব লস্কর এবং মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়। পুলিশের আশ্বাসের পর অবশেষে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। পুলিশ জানিয়েছে, হৃদয় জমাতিয়া ও শ্যামাই জমাতিয়াকে আদালতে পাঠানো হবে এবং বাকি দুজনকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।