ত্রিপুরা
img

দলীয় পতাকা-ব্যানারে ধর্মনগর সরগরম, পথসভায় রাজীব ভট্টাচার্যের জয়ের আহ্বান

দলীয় পতাকা-ব্যানারে ধর্মনগর সরগরম, পথসভায় রাজীব ভট্টাচার্যের জয়ের আহ্বান আসন্ন ৫৬ নম্বর ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা ক্রমশ জোরদার হচ্ছে। সোমবার বিজেপি প্রার্থী জোহর চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। ধর্মনগর মহকুমা শাসক তথা ৫৬ নম্বর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার দেবজানি চৌধুরীর নিকট তিনি এই মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমাকে কেন্দ্র করে এদিন বিজেপির পক্ষ থেকে শহরজুড়ে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়।ধর্মনগরের পদ্মপুরস্থিত জেলা বিজেপি কার্যালয় থেকে দলীয় পতাকা ও ব্যানার নিয়ে শুরু হয় মিছিল। কর্মী-সমর্থকদের উপস্থিতিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে মিছিলটি মহকুমা শাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, উত্তর জেলা বিজেপির সভাপতি কাজল দাস, ধর্মনগর মণ্ডল সভাপতি শ্যামল নাথসহ দলের একাধিক নেতা ও কর্মী-সমর্থকরা।মনোনয়নপত্র জমা দেওয়ার আগে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ধর্মনগরের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে বিজেপি প্রার্থী জোহর চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।

এই মুহূর্তে