ত্রিপুরা
img

আগামীকাল মহাষষ্ঠী—চাহিদা থাকলেও কাঁচামালের বাড়তি দামে দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা

আগামীকাল মহাষষ্ঠী—চাহিদা থাকলেও কাঁচামালের বাড়তি দামে দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা । শ্রীরামচন্দ্রের অকাল বোধনের আগেই বাঙালির আদি দুর্গাপূজা ছিল বাসন্তী পূজা। বসন্তকালে অনুষ্ঠিত হয় বলেই এই পূজার নাম বাসন্তী পূজা। চৈত্র নবরাত্রির শেষ চার দিন ধরে দেবী বাসন্তীর আরাধনা করা হয়।বর্তমানে শুধু বাড়িঘরেই নয়, বিভিন্ন ক্লাব ও সংগঠনের উদ্যোগেও ধুমধাম করে পালিত হচ্ছে এই পূজা। আর সেই পূজাকে ঘিরে এখন চরম ব্যস্ততা মূর্তি পাড়ায়। আগামীকাল মহাষষ্ঠী—তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে দিনরাত এক করে কাজ করছেন মৃৎশিল্পীরা।তবে গত দুদিনের বৃষ্টির কারণে মূর্তি তৈরির কাজে কিছুটা বিঘ্ন ঘটলেও এখন জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছেন শিল্পীরা।মৃৎশিল্পীদের দাবি, এ বছর বাসন্তী পূজার জন্য মূর্তির চাহিদা ভালো থাকলেও সেই তুলনায় দাম মিলছে না। কারণ মাটি, খড়, রং-সহ বিভিন্ন কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় খরচ অনেকটাই বাড়ছে।তবুও সময়মতো মূর্তি পৌঁছে দিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন শিল্পীরা।

এই মুহূর্তে