
বিশালগড়ে ট্রাফিক পুলিশের বড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে সন্দেহভাজন একটি গাড়িকে ধাওয়া করে আটক করে পুলিশ। গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ২০ হাজার ইয়াবা ট্যাবলেট, যার বাজার মূল্য ২০ লক্ষ টাকারও বেশি।
গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে বিশালগড় ট্রাফিক পুলিশ। একটি সন্দেহভাজন Maruti Suzuki WagonR গাড়িকে বাইপাস সড়ক থেকে ধাওয়া করে চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন জাতীয় সড়কে আটক করা হয়।গাড়িটি আটক করার পরই সেখান থেকে এক যুবক পালিয়ে যায়। পুলিশের দাবি, পলাতক যুবকের নাম রোহিত। তবে গাড়ির চালক তথা মালিক সাগর শুক্ল দাসকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ২০ হাজার Yaba ট্যাবলেট। যার আনুমানিক বাজার মূল্য ২০ লক্ষ টাকারও বেশি বলে জানিয়েছে পুলিশ।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান Sepahijala District Police-এর এসপি সহ অন্যান্য আধিকারিকরা।
পুলিশ জানিয়েছে, মাদক পাচারের সঙ্গে জড়িত আরও কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক অভিযুক্তের খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি অভিযান।