
মহাকরণ অভিযানে যাওয়ার পথে বেকার চাকরি প্রার্থীদের আটকাতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এদিন মহাকরণমুখী মিছিলকে মাঝপথেই থামিয়ে দেয় পুলিশ, ফলে এলাকায় সৃষ্টি হয় উত্তেজনা।
বেকার চাকরি প্রার্থীদের মহাকরণ অভিযানের ডাক ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মহাকরণ অভিমুখে মিছিল করে এগোচ্ছিলেন আন্দোলনকারীরা।তবে মিছিল মহাকরণের দিকে এগোতেই মাঝপথেই ব্যারিকেড করে দেয় বিশাল পুলিশ বাহিনী। নিরাপত্তার কারণে আন্দোলনকারীদের এগিয়ে যেতে বাধা দেয় পুলিশ।মিছিলে অংশ নেওয়া বেকার চাকরি প্রার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চাকরির দাবিতে আন্দোলন চালালেও সরকার তাদের দাবি নিয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না। সেই কারণেই মহাকরণে গিয়ে নিজেদের দাবি জানাতে চেয়েছিলেন তারা।অন্যদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চাকরি প্রার্থীদের দাবি, দ্রুত তাদের সমস্যার সমাধান না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করা হবে।