ত্রিপুরা
img

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত ‘অন্নমঙ্গল’, ১৩০তম দিনে বিশেষ কর্মসূচি

মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে ‘অন্নমঙ্গল’ উদ্যোগ। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে অন্ন তুলে দেওয়ার লক্ষ্যে শুরু হওয়া এই কর্মসূচি পৌঁছাল ১৩০তম দিনে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা।
সমাজের অসহায় ও প্রয়োজনমতো মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই শুরু হয়েছিল ‘অন্নমঙ্গল’ উদ্যোগ। ধারাবাহিকভাবে ১৩০ দিন ধরে এই মানবিক কর্মসূচি চালিয়ে যাওয়া সত্যিই এক প্রশংসনীয় উদ্যোগ বলে মনে করছেন উপস্থিত অতিথিরা।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন Samaresh Dey, Anol Roy Chowdhury সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, “অন্নই ঈশ্বর”—এই ভাবনাকে সামনে রেখে সমাজে মানবিকতার আলো ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। মানুষের দুঃখ-কষ্ট লাঘব করতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বানও জানান তারা।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানুষের পাশে দাঁড়ানো এবং ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ শুরু করা হয়েছিল। 
স্বেচ্ছাসেবক ও আয়োজকদের নিষ্ঠা এবং পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। ভবিষ্যতেও এই ধরনের মানবিক উদ্যোগ আরও বড় পরিসরে চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।

এই মুহূর্তে