ত্রিপুরা
img

আগরতলা প্রেস ক্লাবে কৃতি নারী সংবর্ধনা অনুষ্ঠান

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কৃতি নারীদের সম্মান জানাতে আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল সংবর্ধনা অনুষ্ঠান। কল্যাণী দে ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা।
নারী শক্তিকে সম্মান জানাতে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত হয় এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। কল্যাণী দে ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কৃতি নারীদের সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, আজকের ফরিয়াদ পত্রিকার সম্পাদক শানিত দেবরায়, বিশিষ্ট সমাজসেবী ফুলন ভট্টাচার্যী এবং স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব।এদিন মোট ১০ জন কৃতি নারীকে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি সাংবাদিকতার ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে একজন চিত্র সাংবাদিককেও সম্মাননা জানানো হয়।
আয়োজকদের মতে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদানকে সামনে তুলে ধরতেই এই উদ্যোগ। আগামী দিনেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে কল্যাণী দে ফাউন্ডেশন।