
ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এডিসির ১৪ বোধজংনগর-ওয়াকিনগর কেন্দ্রের বিভিন্ন এলাকা। বহু পরিবারের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় গৃহহীন হয়ে পড়েছেন অনেক মানুষ। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন জায়গায় খোলা হয়েছে অস্থায়ী শরণার্থী শিবির।
ঝড়ের পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে যান Runiel Debbarma। তার সঙ্গে ছিলেন Tipra Motha Party-র স্থানীয় নেতা ও কর্মীরা।এদিন তিনি ডাইনমারা, মধু চৌধুরী পাড়া এবং মোকামবাড়ি স্কুলে খোলা অস্থায়ী শরণার্থী শিবিরগুলি ঘুরে দেখেন। সেখানে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন এবং শিবিরের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।পরিদর্শনকালে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রুনিয়েল দেববর্মা জানান, ঝড় ও শিলাবৃষ্টিতে বহু মানুষের বাড়িঘর নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ব্যক্তিগতভাবে এবং প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতা করার চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন তিনি।
সবমিলিয়ে প্রাকৃতিক দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের এই পরিদর্শনে কিছুটা হলেও আশার আলো দেখছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি।