ত্রিপুরা
img

স্বপ্ন যখন আকাশ ছোঁয়া! মাউন্ট এভারেস্টের পথে ভাটি অভয়নগরের প্রাণন্ত দেব।

স্বপ্ন যখন আকাশ ছোঁয়া! মাউন্ট এভারেস্টের পথে ভাটি অভয়নগরের প্রাণন্ত দেব। আকাশ ছোঁয়ার স্বপ্ন এবার সত্যি হতে চলেছে ত্রিপুরার ঘরের ছেলের। মাউন্ট এভারেস্ট জয়ের সংকল্প নিয়ে দুর্গম পাহাড়ে পাড়ি দিচ্ছেন আগরতলা ভাটি অভয়নগরের প্রাণন্ত দেব। ত্রিপুরা স্পোর্টস ক্লাইম্বিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই বিশেষ অভিযানে প্রাণন্তের সাফল্যে আশাবাদী গোটা রাজ্য। আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাকে সংবর্ধনা ও শুভকামনা জানান অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। অদম্য জেদ আর পাহাড়ের প্রতি টান—এই দুইকে সঙ্গী করেই এবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের লক্ষ্যে নামছেন ত্রিপুরার প্রাণন্ত দেব। আগরতলার ভাটি অভয়নগর পশ্চিম পাড়ার এই তরুণের চোখে এখন শুধুই এভারেস্টের চূড়ায় তেরঙা ওড়ানোর স্বপ্ন।শুক্রবার ত্রিপুরা স্পোর্টস ক্লাইম্বিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বিমল সূত্রধর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পাহাড় জয়ের এই কঠিন লড়াইয়ে নামার আগে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রাণন্তকে জানানো হয় রাজকীয় সংবর্ধনা।সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৫ শে মার্চ মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে রওনা দেবেন প্রাণন্ত। শারীরিক ও মানসিকভাবে নিজেকে তৈরি করে ফেলেছেন তিনি। এখন অপেক্ষা শুধু সেই মাহেন্দ্রক্ষণের, যখন ত্রিপুরার নাম উজ্জ্বল হবে হিমালয়ের শিখরে।