
আসন্ন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজ্যজুড়ে। এরই মধ্যে ১১ নম্বর মহারানী কেন্দ্র থেকে বামফ্রন্ট মনোনীত প্রার্থী রতন কিশোর জমাতিয়া আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিলেন।
শুক্রবার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তেলিয়ামুড়া এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। জানা যায়, মনোনয়ন জমা দেওয়ার আগে Communist Party of India (Marxist)-এর তেলিয়ামুড়া মহকুমা কমিটির কার্যালয় থেকে একটি মিছিলের আয়োজন করা হয়।প্রার্থী Ratan Kishore Jamatia-র নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিলে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন। মিছিলটি তেলিয়ামুড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে শেষ হয় মহকুমা শাসকের কার্যালয়ের সামনে।এরপর প্রার্থী রতন কিশোর জমাতিয়া মহকুমা শাসকের হাতে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
মনোনয়ন জমা দেওয়ার পর দলীয় নেতৃত্ব জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। সবমিলিয়ে আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে তেলিয়ামুড়ায় রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হচ্ছে।