ত্রিপুরা
img

পানীয় জল শিল্পে মতভেদ, কারখানার সামনে ধর্ণা

সারা দেশজুড়ে কাঁচামালের মূল্যবৃদ্ধির জেরে চাপে প্যাকেটজাত পানীয় জল শিল্প।এই পরিস্থিতিতে শিল্পকে বাঁচাতে এগিয়ে এসেছে ত্রিপুরা ওয়াটার ম্যানুফ্যাকচারার ইউনিটি।কিন্তু সংগঠনের সিদ্ধান্ত অমান্য করে বাজারে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে কিছু ফ্যাক্টরির বিরুদ্ধে।এরই প্রতিবাদে শুরু হয়েছে ধর্ণা কর্মসূচি।
গত ১৬ মার্চ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এমআরপি অপরিবর্তিত রেখে ডিস্ট্রিবিউটর ও রিটেল মূল্য বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করে ত্রিপুরা ওয়াটার ম্যানুফ্যাকচারার ইউনিটি।এই শিল্পের সঙ্গে প্রায় এক লক্ষপরিবার সরাসরি ও পরোক্ষভাবে যুক্ত।সংগঠনের দাবি, রাজ্যের প্রায় ৯৯ শতাংশ ফ্যাক্টরি এই সিদ্ধান্ত মেনে চললেও কিছু ফ্যাক্টরি তা অমান্য করে বাজারে অস্থিরতা তৈরি করছে।শুক্রবার একটি পানীয় জল প্রস্তুতকারী সংস্থার সামনে প্রতীকী ধর্ণা কর্মসূচিতে অংশ নেন সংগঠনের সদস্যরা।হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা একতার বার্তা দেন এবং নিয়ম মানার আহ্বান জানান।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে পরিস্থিতি না বদলালে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে।প্রয়োজনে সারা রাজ্যজুড়ে কঠোর কর্মসূচির ইঙ্গিতও দেওয়া হয়েছে।