ত্রিপুরা
img

ডেলিভারি কর্মীদের জন্য বড় চমক, কী উদ্যোগ সোম ফাউন্ডেশনের?

খাবার ডেলিভারি করতে গিয়ে প্রতিদিন নানা সমস্যার মুখোমুখি হতে হয় কর্মীদের। বিশেষ করে উপযুক্ত যানবাহনের অভাবে অনেক সময় বাধার সম্মুখীন হতে হয় তাঁদের। এবার সেই সমস্যার কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ নিয়ে এগিয়ে এল আগরতলার সোম ফাউন্ডেশন। রবিবার হরধন সংঘ এলাকায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংস্থার চেয়ারম্যান অভিজিৎ দাস জানালেন এক বিশেষ পরিকল্পনার কথা। তিনজন পুরুষ ডেলিভারি কর্মী পাবেন তিনটি মোটরবাইক এবং একজন মহিলা কর্মী পাবেন একটি স্কুটি। তবে কারা পাবেন এই বিশেষ সুযোগ? লটারি ও যাচাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত করা হবে চারজন উপযুক্ত প্রাপককে। সোম ফাউন্ডেশনের এই উদ্যোগ ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে আগ্রহ।
এন্ড পার্ট
কর্মসংস্থানের পথে বাধা কমিয়ে ডেলিভারি কর্মীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ কতটা আশার আলো দেখায়, এখন সেটাই দেখার।