Category not found!
img

নয় বনমালীপুরে বাইক র‍্যালি, ভোটের আগে শক্তি প্রদর্শন!

আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে প্রচারের ময়দানে শক্তি প্রদর্শনে নামল বিজেপি। নয় বনমালীপুরের সকল বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে চন্দ্রপুর আইএসবিটি থেকে অনুষ্ঠিত হলো সুবিশাল বাইক র‍্যালি। এই র‍্যালিতে উপস্থিত ছিলেন সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক অংশগ্রহণে নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ হয়। একসঙ্গে সকল প্রার্থীকে নিয়ে এই বাইক র‍্যালির মাধ্যমে ভোটারদের কাছে কী বার্তা দিতে চাইল বিজেপি? নির্বাচনের আগে এই কর্মসূচি রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর।