

Nov 22, 2026
রাতের খাবার খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন টমটম চালক রামচন্দ্র সরকার। কিন্তু ভোরে ঘুম থেকে উঠতেই দেখেন, তাঁর জীবিকার একমাত্র অবলম্বনে চোরের থাবা! টমটমের চারটি ব্যাটারির মধ্যে দুটি চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ঘটনাটি খোয়াই থানার অন্তর্গত ধলাবিল কলোনির সরকারপাড়া এলাকার। ব্যাটারি চুরির ফলে কার্যত অচল হয়ে পড়েছে তাঁর টমটম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খোয়াই থানার পুলিশ। মামলা গ্রহণ করে তদন্ত শুরু হয়েছে।