

Nov 22, 2026
আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে ৪৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে নতুন গতি। বিজেপি প্রার্থী মনিকা দত্তের সমর্থনে আয়োজিত হলো সুবিশাল বাইক র্যালি। এই র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। দলীয় কর্মী-সমর্থকদের অংশগ্রহণে গোটা এলাকায় নির্বাচনী আবহ আরও জোরদার হয়ে ওঠে। প্রার্থীর সমর্থনে এই বিশাল বাইক র্যালির মাধ্যমে ভোটারদের কাছে কী বার্তা পৌঁছে দিতে চাইল বিজেপি? নির্বাচনের আগে এই প্রচার কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।