
ধর্মনগর পৌর নির্বাচন ঘিরে ক্রমশ বাড়ছে রাজনৈতিক তৎপরতা। ২৫টি ওয়ার্ডে প্রার্থীদের সমর্থনে প্রচারে গতি বাড়িয়েছে বিজেপি। এরই মধ্যে ৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী রূপালী অধিকারীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে নামলেন বিধায়ক জহর চক্রবর্তী। রবিবার প্রার্থীকে সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন তিনি। প্রচারে উপস্থিত ছিলেন বিজেপির কর্মী-সমর্থকরাও। এদিন নির্বাচনী প্রচারে আত্মবিশ্বাসের সুরে বিধায়ক দাবি করেন, আগামী ২৭ নভেম্বরের নির্বাচনে ধর্মনগর পৌর পরিষদের ২৫টি ওয়ার্ডেই জয়ী হবেন বিজেপি মনোনীত প্রার্থীরা। তবে বিধায়কের এই আত্মবিশ্বাস ভোটের ফলাফলে কতটা প্রতিফলিত হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
এন্ড পার্ট
প্রচারের ময়দানে রাজনৈতিক দলগুলির তৎপরতা তুঙ্গে। আগামী ২৭ নভেম্বর ভোটের বাক্সেই স্পষ্ট হবে ধর্মনগরের জনমতের প্রতিফলন।