

Nov 20, 2026
পুর নিগম নির্বাচনকে সামনে রেখে চারটি ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনে আয়োজিত পথযাত্রায় অংশ নিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। কবিরাজ টিলা-সহ বিভিন্ন এলাকায় পথযাত্রায় পা মেলান তিনি।
পুর নিগমের ৪১ নম্বর ওয়ার্ডের প্রার্থী লক্ষ্মী সিং, ৩০ নম্বর ওয়ার্ডের প্রার্থী আলপনা দাস, ৪২ নম্বর ওয়ার্ডের প্রার্থী শিপ্রা শীল এবং ৪৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী মনিকা দাস দত্তের সমর্থনে আয়োজিত হয় এই পথযাত্রা। এতে অংশ নেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। কবিরাজ টিলা থেকে শুরু করে বিভিন্ন এলাকা পরিক্রমা করেন পথযাত্রায় অংশগ্রহণকারীরা। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে প্রার্থীদের সমর্থনে জনসংযোগ করা হয়।