ত্রিপুরা
img

পৌর নির্বাচন ঘিরে মক পোল, প্রস্তুতি তুঙ্গে আগরতলায়

আগরতলা পৌর নিগমের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণের কাজে যুক্ত পোলিং পার্সনদের নিয়ে আগরতলার শিশু বিহার স্কুলে অনুষ্ঠিত হচ্ছে মক পোল। নির্বাচনের দিন ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়েছে। মক পোলের মাধ্যমে ভোটগ্রহণ সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পর্কে কর্মীদের অবহিত করা হচ্ছে। গোটা প্রস্তুতি ও মক পোলের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত জানিয়েছেন সদর মহকুমা শাসক মানিক লাল দাস।