

Nov 20, 2026
আগামী ২২ নভেম্বর আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বৃহস্পতি কলা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘সঙ্গীত উদয় সমারোহ’। এই অনুষ্ঠানকে সামনে রেখে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন সংস্থার কর্মকর্তারা। সম্মেলনে অনুষ্ঠানের আয়োজন ও বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানানো হয়।