ত্রিপুরা
img

নতুন পাসপোর্ট পেতে তৎপর শেখ হাসিনা, দিল্লির দূতাবাসে জরুরি চিঠি

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। গত ৯ নভেম্বর তাঁর হয়ে আবেদন জমা দেন ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাওলস কেসি। এরপর ১৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি পাঠিয়ে দ্রুত আবেদনের বিষয়ে উত্তর চেয়েছেন তিনি। পাশাপাশি শেখ হাসিনার হয়ে কাজ করার স্বাক্ষরিত অনুমতিপত্রও দূতাবাসে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আসেন শেখ হাসিনা। নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন ঘিরে এখন নজর রয়েছে দিল্লির বাংলাদেশ দূতাবাসের পরবর্তী পদক্ষেপের দিকে।