ত্রিপুরা
img

কংগ্রেস করার অভিযোগে ৭২ বছরের বৃদ্ধকে মারধর, উত্তেজনা এমবি টিলায়

আগরতলার এমবি টিলা বাজারে ৭২ বছরের এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে। জানা যায়, রতন কুমার দত্ত নামে ওই বৃদ্ধ বাড়ি থেকে চা খেতে বাজারে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় কয়েকজন ব্যক্তি তাঁর উপর হামলা চালিয়ে মারধর করেন। কংগ্রেস করার কারণেই তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ৩৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সিদ্ধার্থ দাস। তিনি আহত বৃদ্ধকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে তাঁকে দেখতে যান জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় এবং দীপক কুমার দাস। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।