

Nov 19, 2026
পুর নির্বাচনকে সামনে রেখে ফের রাজনৈতিক উত্তেজনা। বৃহস্পতিবার ডাঃ পার্থপ্রতীম দত্ত অভিযোগ করেন, বুধবার রাতে দুষ্কৃতীরা তাঁর নির্বাচনী প্রচারসজ্জা ভাঙচুর করে নষ্ট করেছে। নেতাজি চৌমুহনী এলাকার কানাইলাল সাহার গলিতে লাগানো প্রচারসজ্জা ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগ তাঁর। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ডাঃ পার্থপ্রতীম দত্ত জানান, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন তিনি। যদিও এই অভিযোগের বিষয়ে বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি