
হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে বড়সড় সাফল্য পেল এয়ারপোর্ট থানার পুলিশ। প্রযুক্তির সহায়তায় আসাম, বিহার-সহ ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হলো ২৫টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন। বৃহস্পতিবার উদ্ধার হওয়া মোবাইলগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার নমিত পাঠক, এনসিসি মহকুমার এসডিপিও সুব্রত বর্মণ, এয়ারপোর্ট থানার ওসি নাড়ু গোপাল দেব-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জেলা পুলিশ সুপার নমিত পাঠক এয়ারপোর্ট থানার এই সাফল্যের প্রশংসা করেন। পাশাপাশি মোবাইল ব্যবহারকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। তাই প্রত্যেককে মোবাইল ফোন যত্ন সহকারে ব্যবহার করতে হবে। কোনো কারণে মোবাইল হারিয়ে গেলে দ্রুত নিকটবর্তী থানায় অভিযোগ জানাতে হবে। এতে দ্রুত ফোন উদ্ধারের সম্ভাবনা বাড়বে। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি প্রকৃত মালিকরা। পুলিশের এই উদ্যোগের জন্য এয়ারপোর্ট থানাকে ধন্যবাদ জানান তাঁরা