ত্রিপুরা
img

ঝড়-বৃষ্টিতেও থামল না প্রচার! শুভদীপ দাসের সমর্থনে ৯ নম্বর ওয়ার্ডে জনসংযোগে বিধায়িকা কল্যাণী সাহারায়

আকাশজুড়ে ঝড়-বৃষ্টি, তবুও থামল না নির্বাচনী প্রচার। আসন্ন তেলিয়ামুড়া পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৯ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী শুভদীপ দাস ওরফে রিকির সমর্থনে বাড়ি বাড়ি জনসংযোগে অংশ নিলেন বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এলাকার ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি স্থানীয় মানুষের অভাব-অভিযোগ ও বিভিন্ন সমস্যার বিষয়েও খোঁজখবর নেন। নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও তৎপরতা লক্ষ্য করা যায়। এখন ভোটারদের কাছে এই জনসংযোগ কতটা প্রভাব ফেলে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।