ত্রিপুরা
img

ভাইফোঁটায় ভাইয়ের মঙ্গল কামনায় ঘরে ঘরে উৎসবের আমেজ

ভাই-বোনের অটুট ভালোবাসা ও আত্মিক বন্ধনের উৎসব ভাইফোঁটা। মঙ্গলবার সকাল থেকেই এই উৎসবকে ঘিরে ঘরে ঘরে দেখা গেল আনন্দ ও উৎসাহের আবহ।সনাতনী রীতি মেনে ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছেন বোনেরা। অন্যদিকে বোনদের উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করছেন ভাইয়েরাও। মিষ্টিমুখ, আশীর্বাদ ও উপহার বিনিময়ের মধ্য দিয়ে পরিবারের সদস্যরা মেতে উঠেছেন উৎসবে। ব্যস্ত জীবনের মাঝেও ভাইফোঁটা আরও একবার ভাই-বোনের ভালোবাসা ও আত্মিক বন্ধনকে নতুন করে দৃঢ় করার বার্তা দিচ্ছে।