ত্রিপুরা
img

বিশেষ শিশুদের মাতৃদর্শন, মানবিকতার নজির গোমতী পুলিশের

পুলিশের মানবিক উদ্যোগে দীপাবলির আনন্দ ভাগ করে নিল ২৫ জন বিশেষভাবে সক্ষম শিশু। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে তাদের দর্শনের পাশাপাশি উপহার, চকলেট ও পছন্দের খাবারের ব্যবস্থা করে গোমতী জেলা পুলিশ। উপস্থিত ছিলেন পুলিশ সুপার অরিন্দম দাস, অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর ও এসডিপিও দেবাঞ্জলি রায়। বিশেষ শিশুদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ বলে জানান পুলিশ সুপার।