

Nov 09, 2026
দীপাবলির উৎসব, আর মাতাবাড়িতে ভক্তির আবহ। তিন দিনব্যাপী উৎসব ও মেলাকে ঘিরে উদয়পুরের ঐতিহাসিক মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে চলছে পুণ্যার্থীদের আনাগোনা। এরই মাঝে রবিবার মন্দিরে উপস্থিত হলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। মায়ের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করে বৈদিক রীতিতে পুজো অর্চনা করেন তিনি। প্রার্থনায় উঠে আসে রাজ্যবাসীর কল্যাণের প্রসঙ্গ। মা ত্রিপুরা সুন্দরীর কাছে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সার্বিক মঙ্গল কামনা করেন সাংসদ। দীপাবলির এই পবিত্র আবহে মাতাবাড়িতে তাঁর উপস্থিতি ঘিরেও তৈরি হয় বিশেষ আগ্রহ।