

Nov 10, 2026
উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে দীপাবলি উৎসবের দ্বিতীয় দিনে সাংবাদিক সম্মেলন করলেন গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের। প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা এবং তা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। উৎসব চলাকালীন পরিস্থিতির উপর নজরদারি, সাধারণ মানুষের নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দীপাবলি উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের সতর্কতামূলক পদক্ষেপের দিকেই এখন নজর।