

Nov 10, 2026
নির্বাচনকে সামনে রেখে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের ২৭ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন বিজেপি প্রার্থী বিধান নম। প্রচারের পাশাপাশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জয়ের বিষয়ে শতভাগ আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, এলাকার মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন। তবে শেষ পর্যন্ত ভোটের ফলাফল কোন দিকে যায়, তা জানা যাবে গণনার পরই। নির্বাচনী প্রচার ঘিরে প্রতাপগড়ের রাজনৈতিক মহলে এখন বাড়ছে তৎপরতা।