ত্রিপুরা
img

কুমারঘাটে ১৫ আসনে লড়াই, চূড়ান্ত ৩১ প্রার্থী


আগামী ২৭ নভেম্বর রাজ্যের ২১টি পৌর ও নগর সংস্থার সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে কুমারঘাট পৌর পরিষদেও। ১৫টি আসনের এই নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার পর্ব শেষে চূড়ান্ত হয়েছে প্রার্থীদের তালিকা। মোট ৩১ জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুমারঘাট পৌর পরিষদের ১৫টি আসনে নির্বাচনী লড়াই ঘিরে রাজনৈতিক তৎপরতা এখন তুঙ্গে। মনোনয়ন জমা ও যাচাই পর্ব শেষে মঙ্গলবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার শুভম মিনা জানান, শেষ দিনে কংগ্রেসের দুজন এবং সিপিআইএমের দুজন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। চূড়ান্ত তালিকা অনুযায়ী, বিজেপির ১৫ জন, সিপিআইএমের ৮ জন, কংগ্রেসের ৯ জন এবং একজন নির্দল প্রার্থী মিলিয়ে মোট ৩১ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। রিটার্নিং অফিসার আরও জানান, কুমারঘাট পৌর পরিষদ এলাকায় ভোটার সংখ্যা ১০ হাজারেরও বেশি। ভোটগ্রহণের জন্য ১৫টি ভোটকেন্দ্র প্রস্তুত করার কাজ চলছে। ইতিমধ্যেই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। এবার শুরু হবে নির্বাচনের পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া।