ত্রিপুরা
img

সাব্রুম সীমান্তের ওপারে ফেনী নদীতে দুর্গাপ্রতিমা বিসর্জন

ভারত-বাংলাদেশ সীমান্তের ফেনী নদীতে দুর্গাপ্রতিমা বিসর্জন ঘিরে ধর্মীয় আবেগের ছবি ধরা পড়ল। ভারতের সাব্রুম সীমান্তের কাঁটাতারের ওপারে বাংলাদেশের রামগড় এলাকায় বুধবার, বিজয়া দশমীর দিন, প্রতি বছরের মতো এবারও সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় রীতি মেনে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন করেন। শারদীয় দুর্গোৎসবের শেষ পর্বে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। সীমান্তবর্তী ফেনী নদীকে কেন্দ্র করে এই ঐতিহ্যবাহী বিসর্জন অনুষ্ঠান স্থানীয় মানুষের কাছে বিশেষ তাৎপর্য বহন করে। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ঐতিহ্যের মধ্য দিয়ে সম্পন্ন হয় শারদীয় উৎসবের সমাপ্তি।