

Oct 22, 2026
নতুন দায়িত্ব হাতে পাওয়ার পর রাজনৈতিক কর্মসূচি শুরু করার আগে মানবিক উদ্যোগ নিলেন ৬ আগরতলা যুব মোর্চার নবনিযুক্ত সভাপতি বীরেশ চক্রবর্তী। বিজয়া দশমী উপলক্ষে বৃহস্পতিবার বড়জলার আপন ঘর বৃদ্ধাশ্রমে গিয়ে আবাসিক মায়েদের আশীর্বাদ নেন তিনি। পাশাপাশি তাঁদের হাতে মিষ্টিও তুলে দেন। এদিন থেকেই নতুন দায়িত্ব পালনের কাজ শুরু করেন বলে জানান বীরেশ চক্রবর্তী। বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে সময় কাটিয়ে তাঁদের আশীর্বাদ নিয়ে আগামী দিনের পথচলা শুরু করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। নতুন দায়িত্ব ও এই উদ্যোগ নিয়ে কী বলছেন ৬ আগরতলা যুব মোর্চার সভাপতি বীরেশ চক্রবর্তী? শুনুন তাঁর বক্তব্য।