ত্রিপুরা
img

কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ নিরঞ্জন, জনসমাগমে মুখরিত তেলিয়ামুড়ার দশমীঘাট

উৎসবের আনন্দ আর বিদায়ের বিষাদমাখা পরিবেশে তেলিয়ামুড়ার ঐতিহ্যবাহী দশমীঘাটে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হল মা দুর্গার প্রতিমা নিরঞ্জন। সকাল থেকেই ঢাকের তালে ও সিঁদুর খেলায় মেতে বিভিন্ন পুজো কমিটির সদস্যরা প্রতিমা নিয়ে দশমীঘাটের উদ্দেশে রওনা হন।নিরঞ্জনকে কেন্দ্র করে ঘাট এলাকায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে প্রশাসন। পুলিশ, টিএসআর এবং পুর পরিষদের কর্মীরা সার্বক্ষণিক নজরদারি চালান, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।সন্ধ্যা নামতেই দশমীঘাটের মাঠে ভিড় জমাতে শুরু করেন হাজার হাজার দর্শনার্থী। তেলিয়ামুড়া ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ উপস্থিত হন প্রতিমা নিরঞ্জন দেখতে। গোটা মাঠ পরিণত হয় জনসমাগমে মুখরিত এক মিলনমেলায়।এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার জানান, প্রতি বছরের মতো এবারও প্রশাসন, পুলিশ এবং পুজো কমিটিগুলির সহযোগিতায় শান্তিপূর্ণভাবে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে। ঘাটের আলোকসজ্জা ও নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছিল বলে জানান তিনি। পাশাপাশি সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানান পুর পরিষদের চেয়ারম্যান।সব মিলিয়ে, উৎসবের আনন্দ ও বিদায়ের আবেগের মধ্য দিয়ে মা দুর্গাকে বিদায় জানালেন তেলিয়ামুড়াবাসী।