ত্রিপুরা
img

ত্রিপুরা সুন্দরী হাসপাতালে অবসরপ্রাপ্ত কর্মীর অস্বাভাবিক মৃত্যু

উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতাল চত্বরে এক অবসরপ্রাপ্ত অ্যাম্বুলেন্স চালকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম কিশোর কুমার সাহা, বয়স ৬৫ বছর। জানা গিয়েছে, তিনি বদর মোকাম এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন এবং একসময় ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত ছিলেন। হাসপাতাল চত্বরে তাঁর মৃত্যুর ঘটনা সামনে আসতেই শোকের ছায়া নেমে এসেছে পরিবার-পরিজনদের মধ্যে। মৃত্যুকালে তিনি এক কন্যাসন্তান রেখে গিয়েছেন। কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ কী, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দিকেই এখন নজর।