

Oct 22, 2026
আগরতলা–সাব্রুম জাতীয় সড়কের কড়াইয়ামুড়ায় বাস ও প্রাইভেট মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বরিষ্ঠ সাংবাদিক ও লেখক বিমান ধর এবং তাঁর নাতি রাহুল পালের। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ বাগমা পুলিশ ফাঁড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে গুরুতর আহত হন বিমান ধরের নাতি রাহুল পাল। তাঁকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও প্রায় ১৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। কী কারণে এই সংঘর্ষ, তা খতিয়ে দেখছে পুলিশ। দুই প্রজন্মের মৃত্যুতে সাংবাদিকতা ও সাহিত্য মহলে নেমে এসেছে শোকের ছায়া।