

Sep 29, 2026
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের গ্রেপ্তারের দাবিতে ধর্মনগরে বিক্ষোভ মিছিল করল জেলা কংগ্রেস। জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিল বেরিয়ে জেলাশাসকের কার্যালয়ের সামনে পৌঁছালে ব্যারিকেড ঘিরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। পরে জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকা দাহ করেন কংগ্রেস কর্মীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর জেলা কংগ্রেস সভাপতি নিরুপম দে, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ও কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য-সহ দলীয় নেতা-কর্মীরা। ভোটার তালিকা সংশোধন ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে জবাবদিহির দাবি জানায় কংগ্রেস।