

Sep 29, 2026
ভোটার তালিকা সংশোধনের SIR প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত সামনে এসেছে। ‘আনম্যাপড’ বা যৌক্তিক অসঙ্গতির কারণে নোটিশ পাওয়া ভোটারদের আর সাধারণভাবে দপ্তরে হাজির হতে হবে না। BLO বাড়ি গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে ECINet-এ আপলোড করবেন। নোটিশ পাওয়া মানেই নাম বাতিল নয়, ভোটারদের নিজেদের অবস্থান ব্যাখ্যা ও নথি দেওয়ার সুযোগ থাকবে। প্রয়োজনে শুনানি হতে পারে, সম্ভব হলে অনলাইনে। খোয়াই জেলা সভাধিপতি অপর্ণা সিংহ রায় সাংবাদিক সম্মেলনে কমিশনের এই নতুন ব্যবস্থার বিষয়টি তুলে ধরেন।