ত্রিপুরা
img

গুলিবিদ্ধ শচীন্দ্র রিয়াংকে দেখতে জিবিতে তিপ্রা মথা নেতৃত্ব

গুলিবিদ্ধ তিপ্রা মথা কর্মী শচীন্দ্র রিয়াংকে দেখতে আগরতলার জিবি হাসপাতালে গেলেন তিপ্রা মথার শীর্ষ নেতৃত্ব। উপস্থিত ছিলেন টিটিএডিসির সিইএম রুনিয়েল দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা, এমডিসি সুরোজ দেববর্মা-সহ অন্যান্যরা। আহতের সঙ্গে দেখা করে ঘটনার বিষয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।গুলিবিদ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন শচীন্দ্র রিয়াংকে দেখতে হাসপাতালে পৌঁছান তিপ্রা মথার একাধিক নেতা। টিটিএডিসির সিইএম রুনিয়েল দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা, এমডিসি সুরোজ দেববর্মা-সহ অন্যান্য নেতৃত্ব তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁরা ঘটনার তীব্র উদ্বেগ প্রকাশ করেন এবং পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বলে জানা গেছে। তাঁদের বক্তব্য, এমন ঘটনায় দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা সামনে আনা জরুরি। গুলিকাণ্ডের নেপথ্যে কারা রয়েছে এবং কীভাবে এই ঘটনা ঘটল, তা তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে।