ত্রিপুরা
img

হামলাকারীদের ২৪ ঘণ্টায় গ্রেফতারের দাবি তিপ্রা মথার

তিপ্রা মথার কর্মীদের গুলি করার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানাল তিপ্রা মথা। মঙ্গলবার আগরতলার গোর্খাবস্তিতে রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয়ে কমিশনার অনুরাগ সেনের কাছে নয় সদস্যের প্রতিনিধি দল ডেপুটেশন দেয়। প্রতিনিধি দলে ছিলেন টিটিএডিসির সিইএম রুনিয়েল দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিশ্বজিৎ কলই, এমডিসি সুরজ দেববর্মা, জিতেন দেববর্মা, প্রাথমিত দেববর্মা-সহ অন্যান্য নেতারা। ডেপুটেশন শেষে বিধায়ক রঞ্জিত দেববর্মা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে গুলি চালানোর ঘটনায় জড়িতদের গ্রেফতার করা না হলে দল পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।২৮ সেপ্টেম্বর ভিলেজ কমিটি নির্বাচনের দিন গোমতী জেলায় গুলির ঘটনায় তিপ্রা মথার এক প্রার্থীসহ তিনজন আহত হওয়ার খবর সামনে আসে।