ত্রিপুরা
img

হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বার্তা, জিবিপিতে বিশ্ব হার্ট ডে উদযাপন

হৃদরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সুস্থ হৃদযন্ত্রের গুরুত্ব তুলে ধরতে আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট ডে পালন করা হয়। মঙ্গলবার আয়োজিত কর্মসূচিতে স্বাস্থ্যকর জীবনযাপনের বিভিন্ন দিক নিয়ে সচেতন করা হয়। লাইফস্টাইল মডিফিকেশন কাউন্সেলিং-এর মাধ্যমে নিয়মিত শরীরচর্চা, সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ, পর্যাপ্ত বিশ্রাম এবং তামাক ও ধূমপান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা এবং সময়মতো স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। হৃদরোগের ঝুঁকি কমাতে দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার বার্তাই ছিল এদিনের কর্মসূচির মূল লক্ষ্য।