ত্রিপুরা
img

শিক্ষকের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগে চাঞ্চল্য !

মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। ছাত্রছাত্রীদের অভিযোগ, ইতিহাসের শিক্ষক উত্তম মজুমদারের বিরুদ্ধে রয়েছে কুনজর ও অশালীন প্রস্তাব দেওয়ার অভিযোগ। প্রতিবাদে শেষ পর্যন্ত রাস্তা অবরোধে সামিল হয় পড়ুয়ারা এই অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভ বাড়তে থাকে পড়ুয়াদের মধ্যে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করে ছাত্রছাত্রীরা। পরিস্থিতি ঘিরে এলাকায় তৈরি হয় উত্তেজনা।
ছাত্রছাত্রীদের অভিযোগকে কেন্দ্র করে এখন প্রশ্ন উঠছে, শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়াদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেবে?